Prof. Dr. Dipankar Lodh

ENT Specialist & Head of Unit

Blog Post Header
Ear Care

Blog Detail

Mar 26, 24
By Prof. Dr. Dipankar Lodh

কানের শো শো শব্দ বা টিনিটাস এর চিকিৎসা পদ্ধতি

টিনিটাস (Tinnitus)

কানে শো শো শব্দের কারণ, উপসর্গ ও আধুনিক চিকিৎসা

শরিফ সাহেব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। খুবই স্বাস্থ্যসচেতন, কিন্তু ইদানিং একটি সমস্যা তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে।

তিনি কানে শো শো শব্দ শুনতে পান, যা তার কাজে মনোনিবেশ করতে বাধা সৃষ্টি করছে। রাতে চারদিক নীরব হলে এই শব্দ আরও তীব্র হয়ে ওঠে।

এর ফলে ঘুমের ব্যাঘাত ও মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে।

টিনিটাস কী?

টিনিটাস কোনো রোগ নয়, বরং একটি উপসর্গ। বাইরের কোনো শব্দ ছাড়াই নিজের কানে অস্বাভাবিক শব্দ শোনাকে টিনিটাস বলা হয়।

এই শব্দ হতে পারে বাঁশির শব্দ, বাতাসের শব্দ, নষ্ট রেডিও বা টিভির আওয়াজ, অথবা ঘন্টার ধ্বনির মতো।

টিনিটাসের প্রকারভেদ

সাবজেক্টিভ

বাইরের কোনো শব্দ ছাড়া রোগী শব্দ অনুভব করে। ঘুম ও কাজে মনোযোগে সমস্যা সৃষ্টি করে।

অবজেক্টিভ

শরীরের রক্তপ্রবাহ বা পেশীর সংকোচনের কারণে শব্দ অনুভূত হয়।

অডিটরি হ্যালুসিনেশন

ব্রেনের স্নায়ুকোষ থেকে উৎপন্ন শব্দ, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

টিনিটাসের কারণ

কানের কারণ

  • কানে ময়লা বা খৈল জমা
  • কানের পর্দা ফেটে যাওয়া
  • মিনিয়ার্স ডিজিজ
  • শব্দ দূষণ
  • অন্তঃকর্ণের টিউমার

অন্যান্য কারণ

  • উচ্চ রক্তচাপ
  • রক্তশূন্যতা
  • মানসিক চাপ
  • বয়সজনিত সমস্যা
  • ভাইরাস সংক্রমণ

চিকিৎসা

প্রথমেই রোগীকে আশ্বস্ত করা হয় যে এটি জীবনসংহারী নয়। কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেওয়া হয়।

প্রয়োজনে ওষুধ, হিয়ারিং এইড, টিনিটাস মাসকার, রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়াম উপকারী হতে পারে।

অধ্যাপক ডাঃ দিপঙ্কর লোধ

এমবিবিএস (ডিএমসি), এফআরসিএস (গ্লাসগো), এফএসিএস (আমেরিকা), এফসিপিএস, ডিএলও, এমসিপিএস (ইএনটি)

অধ্যাপক ও ইউনিট প্রধান
জাতীয় নাক কান গলা ইন্সটিটিউট, তেজগাঁও, ঢাকা

📞 +880 1711-832942