Prof. Dr. Dipankar Lodh

ENT Specialist & Head of Unit

Blog Post Header
Nose Case

Blog Detail

Apr 01, 24
By Prof. Dr. Dipankar Lodh

নাকের এলার্জির কারন এবং তার প্রতিকার

নাকের এলার্জির কারণ ও প্রতিকার

এলার্জিক রাইনাইটিস সম্পর্কে সম্পূর্ণ ধারণা, পরীক্ষা ও আধুনিক চিকিৎসা

নাকের এলার্জি কী?

এলার্জিক রাইনাইটিস বা নাকের এলার্জি হলো একটি এলার্জিজনিত সমস্যা যেখানে নাকের ঝিল্লি ও পাশের অংশ ফুলে গিয়ে নাক বন্ধ হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। এটি সারা বছর অথবা নির্দিষ্ট ঋতুতে হতে পারে।

কাদের বেশি হয়?

এই রোগটি নারী ও পুরুষ উভয়ের মধ্যেই সমানভাবে দেখা যায়।

নাকের এলার্জির কারণ

  • বংশগত কারণ
  • অপুষ্টি বা পুষ্টিহীনতা
  • খাদ্যে এলার্জি
  • ধূলাবালির এলার্জি
  • ধূয়া বা কালো ধূয়া
  • হরমোনজনিত সমস্যা

সম্পর্কিত জটিলতা

এ ধরনের রোগীর এজমা (শ্বাস কষ্ট) অথবা অ্যাকজিমা (চামড়ার এলার্জি) হওয়ার ঝুঁকি বেশি থাকে।

উপসর্গ ও চিহ্ন

  • প্রচুর হাঁচি
  • নাক দিয়ে পানি পড়া
  • নাকে চুলকানি
  • নাক বন্ধ হয়ে যাওয়া
  • মাথা ব্যাথা
  • নাকের পাশ ফুলে যাওয়া
  • শ্বাস কষ্ট
  • ঘন ঘন সর্দি

পরীক্ষা-নিরীক্ষা

  • নাক ও সাইনাসের এক্স-রে
  • রক্তের IgE পরীক্ষা
  • চামড়ার এলার্জি পরীক্ষা
  • সিটি স্ক্যান

চিকিৎসা

ঔষুধের মাধ্যমে

  • এন্টিহিস্টামিন জাতীয় ঔষুধ
  • স্টেরয়েড স্প্রে
  • প্রয়োজনে অ্যান্টিবায়োটিক

অস্ত্রোপচার

  • নাকের মাংস ছোট করা
  • বাঁকা হাড় সোজা করা
  • পলিপ হলে FESS অপারেশন

উপদেশ

  • ধুলা-বালি ও ধূয়া এড়িয়ে চলুন
  • ঠান্ডা লাগানো থেকে বিরত থাকুন
  • এলার্জিজনিত খাবার পরিহার করুন

রোগের পরিণতি

এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসা না নিলে অ্যাজমার মতো জটিলতা হতে পারে।

অধ্যাপক ডাঃ দিপঙ্কর লোধ

এমবিবিএস (ডিএমসি), এফআরসিএস (গ্লাসগো), এফএসিএস (আমেরিকা), এফসিপিএস, ডিএলও, এমসিপিএস (ইএনটি)

অধ্যাপক ও ইউনিট প্রধান
জাতীয় নাক কান গলা ইন্সটিটিউট, তেজগাঁও, ঢাকা

📞 +880 1711-832942